এনামুল হক সরকার, রাজারহাট প্রতিনিধি:
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কুড়িগ্রামের রাজারহাটে চার শতাধিক নারিকেল চারাগাছ বিতরণ করা হয়েছে।
রোববার (২৯ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণের মাঝে এসব চারাগাছ বিতরণ করা হয়।
চারাগাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মায়দুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফেরদৌস আহমেদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম ও কৃষি উপসহকারী কর্মকর্তা রামকৃষ্ণসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কৃষি কর্মকর্তারা জানান, পরিবেশবান্ধব টেকসই কৃষি নিশ্চিত করতে এবং নারিকেল চাষ সম্প্রসারণে প্রণোদনার আওতায় এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
Leave a Reply