1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

“সবুজ পৃথিবীর স্বপ্ন নির্মাণে কুড়িগ্রামে খেজুর বীজ বপন কর্মসূচির শুভ উদ্বোধন”

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

 

তারেক খান মজলিশ তারা, কুড়িগ্রাম :

 

 

সবুজ সেবা ফাউন্ডেশন কুড়িগ্রাম ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে খেজুর বীজ বপন কর্মসূচি। কুড়িগ্রাম রেলস্টেশন সংলগ্ন স্থানে খেজুর বীজ বপন করার মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। অধিক পরিমাণে বৃক্ষরোপণ ও তার রক্ষণাবেক্ষণ করার মাধ্যমে বনাঞ্চল সৃষ্টি করা এখন সময়ের দাবি। জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের তাপমাত্রা ক্রমাগত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশ প্রেমীদের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন সহ সহযোগিতা করা একান্ত প্রয়োজন। আগামীর প্রজন্মকে বাঁচাতে হলে আজকের পরিবেশকে বাঁচাতে হবে।

কর্মসূচির শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম রেল স্টেশনের সম্মানিত রেল মাস্টার জনাব বাবলু। এছাড়াও সংগঠন ও বৃক্ষরোপণ সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়াউর রহমান মন্ডল তারা ,সহ-সভাপতি সবুজ সেবা,

তারেক খান মজলিস তারা,জেলা সমন্বয়ক বিডি ক্লিন,

মোঃ আলী মন্ডল এটম সহ অন্যান্য ব্যক্তিবর্গ। কর্মসূচিতে বিডি ক্লিন কুড়িগ্রাম জেলা, ইউথ ফাউন্ডেশন কুড়িগ্রাম,রেল গণ কমিটি,দ্য ভলান্টিয়ারের রেসকিউ টিম কুড়িগ্রামসহ স্থানীয় জনগণ আন্তরিকতার সাথে অংশগ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!