1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জবিস্থ রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আশরাফুল-নাঈমুর 

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ (জবি) রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি আশরাফুল হক ও সাধারণ সম্পাদক নাঈমুর হাসান।

শুক্রবার (২৭ জুন) উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাজবাড়ী জেলা কল্যাণ পরিষদের এ কমিটি ঘোষণা করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, সহ-সভাপতি সাথী বালা , যুগ্ম সাধারণ সম্পাদক নীরব আলী,হোসাইন আহমেদ অপু,কামরুল হোসেন,এবং সাংগাঠনিক সম্পাদক হিসেবে ইনজাম উল হাসান শিহাব,দিয়া চৌধুরী, শ্রেয়া বিশ্বাস মনোনীত হয়েছেন।

নবগঠিত কমিটির আশরাফুল হক বলেন, ‘আমরা রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের স্বার্থ ও প্রয়োজনে পাশে থাকতে চাই। এই সংগঠনকে শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের চর্চার একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপান্তর করতে কাজ করব।’

সাধারণ সম্পাদক নাঈমুর হাসান বলেন, ‘এই দায়িত্ব আমাদের কাছে গর্বের। জেলার শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে আমরা কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

উল্লেখ্য,জবিস্থ রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে নিয়মিত শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে থাকে। এছাড়া জেলার শিক্ষার্থীদের মধ্যে একতা, সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার পাশাপাশি প্রতিবছর নবীনবরণ, বিদায় অনুষ্ঠান, ক্যারিয়ার কাউন্সেলিং, সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ পরিচালনা করে থাকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!