1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

রৌমারী সীমান্তের হলহলিয়া নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম), ২৭ জুন:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেঁষা হলহলিয়া নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব ইটালুকান্দা এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে আন্তর্জাতিক সীমানা ১০৫৩ নম্বর মেইন পিলার থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গরু চরাতে গেলে নদীতে একটি মরদেহ ভাসতে দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে বিষয়টি বিজিবি ও স্থানীয় পুলিশকে জানান। পরে সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং রাতেই পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দাঁতভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দেখি নদীতে এক নারীর লাশ ভাসছে। পুলিশ ও বিজিবিকে জানানো হলে তারা এসে লাশ উদ্ধার করে।”

রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোসাদ্দেক হোসেন বলেন, সীমান্তের কাছাকাছি হলহলিয়া নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। মরদেহটি সম্ভবত ১৫ দিন আগের, তাই শরীরের চামড়াগুলো খসে পড়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সরকারি মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের সুবেদার মোনায়েম খান বলেন, হলহলিয়া নদীতে অজ্ঞাত এক নারীর লাশ ভাসছিল বলে সংবাদ পাই। সেখানে গিয়ে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!