1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

হলহলিয়া নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবিতে রৌমারীর কাজাইকাটায় মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম), ২৭ জুন:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ও চরশৌলমারী ইউনিয়নের সীমান্তবর্তী কাজাইকাটা এলাকায় হলহলিয়া নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শুক্রবার (২৭ জুন) দুপুরে এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজাইকাটা, আনন্দবাজার, খেয়ারচর, দক্ষিণ ও উত্তর নামাজের চর, চর গেন্দার আলগা, খা পাড়া, ভাঙ্গা পাড়া, সাহবের আলগা, আমবাড়ি, কাউনিয়ারচর, চর কাউনিয়ারচর, ধনতোলা ও ছাট কড়াইবাড়িসহ আশপাশের প্রায় ৫০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। যোগাযোগের একমাত্র পথ হিসেবে নদীর ওপর বাঁশ ও কাঠ দিয়ে তৈরি একটি অস্থায়ী সাঁকোর ওপর নির্ভর করতে হচ্ছে, যা বর্ষাকালে আরও দুর্বল হয়ে পড়ে এবং প্রায়ই দুর্ঘটনার কারণ হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার এত বছর পরও একটি স্থায়ী ব্রিজের অভাবে স্থানীয়দের মানববন্ধন করতে হচ্ছে। তারা দ্রুত ব্রিজ নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় কৃষক রফিকুল ইসলাম বলেন, “আমাদের ফসল বাজারে নিতে পারি না। গাড়ি চলাচল করতে পারে না বলে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছি। ব্রিজ হলে আমরাও উন্নয়নের অংশীদার হতে পারব।”

একইভাবে কৃষক সোনা মিয়া বলেন, “আমরা ফসল ফলাই, কিন্তু বাজারে নিতে না পারায় ক্ষতির মুখে পড়ি। একটি স্থায়ী ব্রিজ হলে আমাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে।”

স্থানীয়দের মতে, প্রায় ৮০ থেকে ৯০ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণ হলে কাজাইকাটা অঞ্চলের দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হবে। তাঁরা দ্রুত প্রকল্প গ্রহণ করে ব্রিজ বাস্তবায়নের দাবি জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!