1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৪৮ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে পাথরডুবী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী খন্দকারের বিরুদ্ধে। এতে হুমকির মুখে পড়েছে থানাঘাট বাজারের হাটসেডসহ নদীতীরবর্তী কয়েকটি পরিবার।

এলাকাবাসীর অভিযোগ, বারবার নিষেধ করা সত্ত্বেও বালু উত্তোলন বন্ধ হয়নি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, থানাঘাট বাজার সংলগ্ন ফুলকুমার নদী থেকে পাইপলাইন সমৃদ্ধ অবৈধ ড্রেজার দিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন করে বিক্রি করছেন ইউসুফ আলী খন্দকার।

নদী পাড়ের বাসিন্দা রেজিয়া বেগম বলেন, “নদী থেকে বালু তোলায় আমাদের ঘরবাড়ি ভাঙনের মুখে পড়েছে। বারবার নিষেধ করেও কাজ হচ্ছে না। আরেক বাসিন্দা মলিদা বেগম বলেন, “এভাবে বালু তুললে আমাদের বাড়ি নদীতে ভেঙে যাবে। প্রশাসনের চোখের সামনে এমন চলছে, মনে হয় দেশে কোনো আইন নেই।”

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের কারণে থানাঘাট হাটসেডসহ নদীতীরবর্তী বসতবাড়ি হুমকির মুখে রয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে ইউসুফ আলী খন্দকার প্রথমে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান। পরে বলেন, “নদীর দুই পাড়ের জমি আমাদের, তাই বালু তুলে বিক্রি করছি।”

পাথরডুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, “বালু তোলার বিষয়টি আমার জানা নেই। তবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম ফেরদৌস বলেন, “বিষয়টি জানার পর দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।”

স্থানীয়রা অভিযোগ করে বলেন, এভাবে প্রকাশ্যে বালু তোলার মাধ্যমে পরিবেশ ও জনজীবনে ঝুঁকি তৈরি হচ্ছে। তারা অবিলম্বে এ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!