1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কচাকাটা থানায় এসআইয়ের বিরুদ্ধে লাথি-জুতাপেটার অভিযোগ তদন্তে প্রমাণ মেলেনি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪১৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার এক সহকারী উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলার বাদীকে থানার ভেতরে লাথি মারা ও স্যান্ডেল দিয়ে মারধরের অভিযোগ তদন্তে সত্যতা পায়নি জেলা পুলিশের গঠিত তদন্ত কমিটি।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে কচাকাটা থানায় গিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করে তিন সদস্যের তদন্ত দল। জেলা পুলিশের নির্দেশনায় গঠিত এই কমিটির নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানা। কমিটির অন্য সদস্যরা হলেন—সিআইডি ইন্সপেক্টর (অপরাধ) মাসুদ রানা ও ডিএসবি ইনচার্জ আলমগীর হোসেন।

তদন্ত কমিটি বাদী হোসেন আলী, তার বড় ভাই হাছেন আলী এবং তাদের বাবা তফাজ্জল হোসেনের সাক্ষ্য গ্রহণ করে। পাশাপাশি অভিযুক্ত এসআই মামুনার রশিদের বক্তব্যও নেওয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে থানার সংশ্লিষ্ট ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তদন্তকারীরা।

ওসি নাজমুল আলম বলেন, সাক্ষ্য প্রমাণে বাদীর অভি‌যো‌গের কোনও সত‌্যতা পাওয়া যায়নি। তার অভি‌যো‌গের পরিপ্রেক্ষিতে থানার সংশ্লিষ্ট সি‌সি ক্যামেরার ফুটেজ যাচাই ও বিশ্লেষণ করেছেন তদন্ত কমিটি। অভিযো‌গের কোনও সত‌্যতা পাওয়া যায়নি।

‘বাদী হো‌সেন অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। তার অভিযো‌গের সকল দিক যাচাই-বাছাই ক‌রে সত‌্যতা পাওয়া যায়নি। মূলত তার করা পিটিশন মামলার প্রতিবেদন তা‌দের চাহিদা ও পছন্দমাফিক না হওয়ায় তদন্তকারী কর্মকর্তা‌কে বিব্রত কর‌তেই এ ধরনের ভিত্তিহীন অভি‌যোগ তুলেছেন তিনি’ যোগ করেন ওসি।

কুড়িগ্রাম এস‌পি মাহফুজুর রহমান বলেন, অভিযোগকারী হো‌সেন যে অ‌ভি‌যোগ করেছেন তা নির্জলা মিথ্যা। তার অভিযো‌গের ভিত্তিতে তদন্ত কমিটি সাক্ষ্য প্রমাণের পাশাপাশি থানার ‌সি‌সি টি‌ভির ফুটেজ যাচাই-বাছাই করেছে। ন‌্যূনতম সত‌্যতা পাওয়া যায়নি। এ ধরনের অভিযোগ পুলিশ বাহিনীর ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ ক‌রে। এ জন্য সব পক্ষ‌কে আরও বেশি দায়িত্বশীল আচরণ করার অনুরোধ থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!