জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মৌসুমি ফল উৎসব শুরু হয়েছে। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করে জবি শিবির।
আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
উদ্বোধনী অনুষ্ঠানে জবি শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, “নবীন শিক্ষার্থীদের আগমনের উদ্যোগে আম, কাঁঠাল, জাম, আনারসসহ বিভিন্ন মৌসুমি ফলের আয়োজন করা হয়েছে। ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থাও রাখা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলকে আমরা উন্মুক্তভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “শিবিরের এই শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি, অন্য ছাত্র সংগঠনগুলোও এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বিলাল হোসাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
Leave a Reply