1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আগামীকাল শুরু জবি ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রম

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি,

আগামীকাল বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সদস্য ফরম বিতরণ কর্মসূচি শুরু হবে। বুধবার (২৫ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় সংসদে প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দ, কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা এবং শাখার সকল নেতাকর্মীরা এতে অংশ নেবেন।

ছাত্রদল নেতৃবৃন্দরা জানান, এই সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে সংগঠনের কাঠামো আরও শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ হবে। অংশগ্রহণকারী নেতাকর্মীদের আন্তরিকতা, সংহতি ও দায়িত্ববোধের মাধ্যমে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হবে। কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে প্রচারণা, লিফলেট বিতরণ এবং নতুন শিক্ষার্থীদের মধ্যে সংগঠনের আদর্শ তুলে ধরার প্রচেষ্টা থাকবে। শৃঙ্খলাবদ্ধভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আগামীকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ করা হবে। ছাত্রদল হলো ছাত্রসমাজের কণ্ঠস্বর। এই সংগঠনের প্রত্যেক সদস্যকে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে পথ চলতে হবে। আমরা চাই, সচেতন, যোগ্য ও প্রতিবাদী শিক্ষার্থীরা এই সংগঠনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখুক।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনা বিকাশ ও নেতৃত্ব বিকাশে এই সদস্য সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করছি, এই উদ্যোগে ব্যাপক সাড়া মিলবে এবং শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে ক্যাম্পাসে একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!