1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার

চিলমারীতে শত্রুতা করে ২৬শ’ সবজি গাছ কেটে দিল দুর্বৃত্তরা, ক্ষতির পরিমাণ প্রায় দেড় লাখ টাকা

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় শত্রুতা করে এক কৃষকের সবজি খেতের প্রায় ২৬শ’ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে উপজেলার রমনা রেলস্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম ফরিদ রেজা ফুয়াদ (২৮)। তিনি ওই এলাকার আহছানুর রহমানের ৭০ শতাংশ জমি বছরে ৬০ হাজার টাকার বিনিময়ে লিজ নিয়ে লাউ, পেপে, শষা, ঝিঙা, ঢেড়স, বটবটি, বেগুন, ফুলকপি ও বাধাকপিসহ বিভিন্ন সবজির চাষ করে আসছিলেন।

এ ঘটনায় ফরিদের ছোট ভাই আহাদ আলী বাদী হয়ে বায়োজিদ মিয়া (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে চিলমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে অভিযুক্ত বায়োজিদ মিয়া বেড়া টপকে ওই খেতে ঘাস কাটতে গেলে, সবজি ক্ষেতের দেখভালকারি মিঠুন ও লিমনের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। ওই সময় বায়োজিদ ‘দেখে নেবে’ বলে হুমকি দিয়ে চলে যান।

মঙ্গলবার বিকেলে ক্ষেত পরিদর্শনে গিয়ে পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন। দেখা যায়, সব গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন আহাদ।

ক্ষতিগ্রস্ত কৃষক ফরিদ রেজা ফুয়াদ বলেন, “আমি ঢাকায় জরুরি কাজে যাওয়ার পরপরই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। আমার স্বপ্ন ছিল কৃষিকাজ দিয়ে কিছু করে দেখানোর, কিন্তু এক বিকেলেই সব শেষ হয়ে গেল।”

এলাকাবাসীর দাবি, ব্যক্তিগত শত্রুতা থাকলেও ফসল নষ্ট করার মতো ঘৃণ্য কাজ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি ঘিরে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রণয় কুমার বিষাণ দাস বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কৃষি অফিসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষককে পুনরায় চাষে উদ্বুদ্ধ করতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!