নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | ২৪ জুন ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। শহরের কলেজ মোড় বিজয় স্তম্ভ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া এবং সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ।
বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই হামলা গণতন্ত্র ও জনগণের কণ্ঠরোধের অপচেষ্টা। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন:
এছাড়াও উপস্থিত ছিলেন দিনার মিনহাজ, আসাদুজ্জামান, লিটু সরকার, তাজুল ইসলাম, শামীম রানা, শ্রমিক উইংয়ের মমিনুল ইসলাম ও নুরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মুকুল মিয়া বলেন, “জুলাই অভ্যুত্থানের শক্তিকে দমন করার ষড়যন্ত্র চলছে। কিন্তু কোনো সন্ত্রাসী হামলা দিয়ে আমাদের আন্দোলন রোখা যাবে না।”
এই বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে নির্দেশনা দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ। তার আহ্বানে কুড়িগ্রাম জেলা ছাড়াও বিভিন্ন উপজেলার নেতারা বিক্ষোভে যোগ দেন।
Leave a Reply