1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | ৩ জুন ২০২৫

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কুড়িগ্রাম জেলা ইউনিটের কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করতে ১১ সদস্যের একটি অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক পদাধিকারবলে এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

আজ ২৪ জুন মঙ্গলবার বিভিন্ন সূত্রে জানা যায়, সোসাইটির চেয়ারম্যানের সংশোধিত সার্কুলার অনুযায়ী গত  (৩ জুন) রেড ক্রিসেন্ট সোসাইটির এনডিসি মহাসচিব ড. কাবির মো. আশরাফ আলম স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

নতুন গঠিত কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোস্তাফিজার রহমান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ড. আতিক মোজাহিদ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

  • আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ
  • মো. শফিকুল ইসলাম বেবু
  • মাওলানা আব্দুল মতিন ফারুকী
  • মাওলানা নিজাম উদ্দিন
  • রফিকুল ইসলাম হায়দার
  • মাওলানা আবু বক্কর সিদ্দিক
  • মো. মুকুল মিয়া
  • মো. আব্দুল আজিজ নাহিদ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩-এর ৭(৪) ধারা অনুসারে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এবং এটি ৩ জুন ২০২৫ থেকে কার্যকর হয়ে ২ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত তিন মাস দায়িত্ব পালন করবে।

তবে মেয়াদ শেষ হওয়ার আগেই, সোসাইটির গঠনতন্ত্রের ৯বি (৩) ধারা অনুসারে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য নির্বাচন আয়োজন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!