1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমির নেতৃত্বে তাকরিম – নওমী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৭০০ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি :

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)  রঙ্গভূমির আগামী এক বছরের জন্য  ২৮  সদস্যর নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে  থিয়েটার  বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকরিম আহমেদ সভাপতি ও থিয়েটার  বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  ওয়াহীরা আহম্মেদ নওমী  সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

‎আজ  সোমবার  (২৩  জুন ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভুমির   বার্ষিক সাধারণ সভায়  জবিরঙ্গর মডারেটর থিয়েটার বিভাগের সহযোগী অধ্যাপক রুবাইয়া জেবিনের  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো  হয়।

‎ এ সময় নবনির্বাচিত সভাপতি তাকরিম আহমেদ বলেন  রঙ্গভূমি বিশ্ববিদ্যালয়ের একমাত্র নাট্য সংগঠন। শিক্ষার্থীদের মননশীল করে গড়ে তুলতে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহী এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে আন্দোলন সংগ্রামেও জগন্নাথের শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি।  দীর্ঘ ৭ বছরের পথচলায় দেশের বিভিন্ন জায়গায় মঞ্চ নাটক, পথ নাটক, নাটিকা এবং জনসচেতনতামূলক বিভিন্ন পারফরম্যান্স তৈরি করেছে জবি রঙ্গভূমি। সেই ধারাবাহিকতা নিয়েই কাজ করে যাবে নতুন কমিটি। বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশের সর্বত্র ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ জবি রঙ্গভূমি।

‎ নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওয়াহীরা আহম্মেদ নওমী  বলেন ,  এই সংগঠনের সাথে প্রথম বর্ষ থেকেই যুক্ত আছি।  এই সংগঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বাইরেও যাতে ভালো নাটক উপহার দিতে পারি সেভাবে কাজ করে যাবো। এ সংগঠনের মাধ্যমে ভালো নাটক বানানোর পরিকল্পনা আছে যাতে এসব নাটকের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বাইরে এসব নাটক জবিরঙ্গভুমিকে প্রতিনিধিত্ব করতে পারে। এ সংগঠনের কোনো স্থায়ী রুম নেই চেষ্টা থাকবে যেন এ সংগঠনের জন্য একটা স্থায়ী  অফিস রুমের ব্যবস্থা করা।

‎উল্লেখ্য জবিরঙ্গভুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় একমাত্র নাটকের সংগঠন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!