কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ জুন) গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার (২৩ জুন) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ জানুয়ারি দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে এই গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কেদার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক দুলু, ওই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মন্টু, গোলেরহাট গ্রামের ছাত্রলীগ কর্মী বেলাল হোসেন, ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তারে খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং যুবলীগ কর্মী ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের এরশাদুল আলম।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply