1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে ২৭৫০ দরিদ্র পরিবারের মাঝে ফলজ চারাগাছ বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার, রাজারহাট (কুড়িগ্রাম):

অতি দরিদ্র পরিবারের পুষ্টি চাহিদা পূরণ এবং সবুজ পরিবেশ গড়ার লক্ষ্যে রাজারহাট উপজেলায় দরিদ্রদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

ইউনাইটেড কিংডমের (ইউকে) সহায়তায় এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে উপজেলার সাতটি ইউনিয়নের ২ হাজার ৭৫০ জন উপকারভোগীর মাঝে আম, পেয়ারা ও লেবুর চারা বিতরণ করা হয়।

সোমবার (২৩ জুন) সকাল ১১টায় রাজারহাট উপজেলা ইসলামিক রিলিফ বাংলাদেশের কার্যালয় চত্বরে চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহম্মদ, প্রকল্প কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহল্লাদ মন্ডল সৈকত এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের মনিটরিং ও রিপোর্টিং কর্মকর্তা ফারুক আহমেদসহ অন্য কর্মকর্তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!