1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে স্কাউটস কাব কার্নিভাল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুষ্ঠিত হয়েছে ‘কাব কার্নিভাল ২০২৫’।

সোমবার (২৩ জুন) ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ কার্নিভাল অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও স্কাউটস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায়  এবং উপজেলা স্কাউটসের  উদ্যোগে আয়োজিত কার্নিভাল অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।

বিশেষ অতিথি ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির আজিজুর রহমান সরকার, ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক খলিলুর রহমান পলাশ।

স্কাউটস লিডার খোরশেদ আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর আতিকুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোবাশ্বের হোসেন, আবুল কালাম আজাদ, ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী। এছাড়াও  স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্কাউট কমিশনার, কাব লিডার  এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কার্নিভালে কাব স্কাউটদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ, শিল্পকর্ম প্রদর্শনী, শারীরিক কসরত সহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, কার্নিভাল হল কাব স্কাউটসদের জন্য বিশেষ ভাবে আয়োজিত একটি আনন্দময় ও শিক্ষামূলক উৎসব যেখানে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের সুযোগ পায়।

উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শতাধিক কাব স্কাউটস সদস্য এতে অংশগ্রহণ করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!