1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ডাকসু নির্বাচনে কুড়িগ্রামের যেসব শিক্ষার্থীদের প্রার্থী হওয়ার গুঞ্জন

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচন (ডাকসু)। জুলাই গণ-অভ্যুত্থানের পর আবারও এ নির্বাচন হতে যাচ্ছে ছয় বছর পর। জানা গেছে, চলতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু। নির্বাচনের জন্য ইতোমধ্যে অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনকে প্রধান করে ১০ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

এরই মধ্যে ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র রাজনৈতিক দলের সক্রিয়তা বেড়েছে। ডাকসু নির্বাচন নিয়ে টিএসসি থেকে শুরু করে আলোচনা চলছে অনলাইন ময়দানেও। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা শিক্ষার্থীদের নিয়ে কী কাজ করবেন জানাচ্ছেন ইশতেহার হিসেবে। কুরবানীতে বিশেষ আয়োজন, হলে হলে পানির ফিল্টার কিংবা সাইকেলের সহায়িকা স্থাপন সবকিছুতে নজর কাড়ছেন প্রার্থীরা। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীদের তুলোধুনো করার প্রচেষ্টায়ও রয়েছেন অনেকে। সবকিছু মিলিয়ে আগামী নির্বাচন হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে এ নিয়ে সন্দেহ নেই।

তবে কুড়িগ্রাম থেকে ঢাবিতে পড়তে যাওয়া শিক্ষার্থীদের অবস্থা কী? আসন্ন ডাকসু নির্বাচন নিয়ে বিভিন্ন দলে যুক্ত কিংবা ছাত্রকল্যাণে কাজ করা যেসব শিক্ষার্থীরা প্রার্থী হতে যাচ্ছেন তাদের নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন।

ডাকসু ভিপি পদে নির্বাচনে দাঁড়ানোর গুঞ্জন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. বিন ইয়ামিন মোল্লার। ২০১৪-১৫ সেশনের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তিনি। তার বাড়ি নাগেশ্বরী উপজেলায়।

আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও মাস্টার দা সূর্যসেন হলের সাবেক সভাপতি মোহাম্মদ শামিম আকতার শুভ। ২০১১-১২ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী তিনি। তার বাড়ি রৌমারী উপজেলায়।

রয়েছেন ঢাবি ছাত্রদলের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক, ১৯ এর নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হলের পাঠকক্ষ সম্পাদক পদপ্রার্থী ও বর্তমানে জেলা ছাত্রকল্যাণের (KSWAD) সভাপতি মো. ইমন মিয়া। ২০১৭-১৮ সেশনের জাপানিজ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তিনি। তার বাড়ি উলিপুর তনুরামে।

এ ছাড়াও রয়েছেন: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ রৌমারীর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। ২০১৭-১৮ সেশনের ইসলামিক স্টাডিস বিভাগের শিক্ষার্থী তিনি। তার বাড়ি রৌমারী উপজেলার যাদুর চরে।

ঢাকা মহানগরী পূর্ব শিবিরের বর্তমান সেক্রেটারি ও ঢাবি শিবিরের সাবেক প্রচার সম্পাদক আসিফ আব্দুল্লাহ। ২০১৭-১৮ সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তিনি। তার বাড়ি ভুরুঙ্গামারী উপজেলায়।

ঢাবি ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক ও ঢাবিস্থ কুড়িগ্রামের শিক্ষার্থীদের সংগঠন–ডুসাকের আহ্বায়ক চেমন ফারিয়া ইসলাম মেঘলা। ২০১৮-১৯ সেশনের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী তিনি। তার বাড়ি কুড়িগ্রাম সদরে।

ঢাবিস্থ কুড়িগ্রাম ছাত্রকল্যাণ– ডুসাকের সদস্যসচিব নূর রাফসানে সিদ্দিক সিয়াম। ২০১৯-২০ সেশনের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি। তার বাড়ি চিলমারী উপজেলায়।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার যুগ্ম সদস্যসচিব ও ডুসাকের সদস্য সজীব ইসলাম। ২০২০-২১ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি। তার বাড়ি নাগেশ্বরী উপজেলায়।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার মিডিয়া সেলের সদস্য মো. জামিউল ইসলাম। ২০২০-২১ সেশনের ইংলিশ ফর স্পিকারস অফ আদার ল্যাংগুয়েজেস (ইসোল) বিভাগের শিক্ষার্থী তিনি। তার বাড়ি উলিপুর উপজেলার দুর্গাপুরে। পাশাপাশি কুড়িগ্রাম সংবাদের সহযোগী সম্পাদক, ইউনিভার্সাল ভয়েস ও উলিপুর পোস্টের সম্পাদক তিনি।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার যুগ্ম সদস্যসচিব শরিফুল ইসলাম সোহাগ। ২০২০-২১ সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তিনি। তার বাড়ি নাগেশ্বরী উপজেলায়।

ডুসাকের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রাজিবপুরের সহ-সভাপতি আল ইমরান রওনক। ২০২০-২১ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি। তার বাড়ি রাজিবপুর উপজেলায়।

ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ উলিপুর (USWA) এর বর্তমান সাধারণ সম্পাদক ও ডুসাকের কার্যকরী সদস্য মো. শামসুদ্দোহা শাকিল। ২০২১-২২ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী তিনি। তার বাড়ি উলিপুর পৌরসভায়।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার সংগঠক ও ডুসাকের কার্যনির্বাহী সদস্য রিফাত রিদওয়ান৷ ২০২২-২৩ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তিনি৷ তার বাড়ি রাজারহাটে।

২২ জুন, ২০২৫ ইং পর্যন্ত আমাদের হাতে পাওয়া কুড়িগ্রামের এই ছাত্রনেতারাই লড়বেন আসন্ন ডাকসু নির্বাচনে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!