কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ধরলা ব্রিজের পূর্বপাড়ে ট্রাকচাপায় হুমায়ুন কবির (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। রবিবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মৃত নাজিমুদ্দিন সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নাগেশ্বরী থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক ও চালককে আটক করে।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply