1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

ভূরুঙ্গামারীতে ভূমি অফিসের ৩২ পদ শূন্য, চরম ভোগান্তিতে সেবা গ্রহিতারা

  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জনবল সংকটে উপজেলা ভূমি অফিস। চরম দুর্ভোগে সেবা পড়েছে গ্রহিতারা। দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে ৩২ টি পদ।

এদিকে উপজেলার চর-ভূরুঙ্গামারীতে ৪ মাস থেকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা না থাকায় ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছে ওই ইউনিয়নের সাধারণ মানুষ ।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস সহ মঞ্জুরিকৃত মোট পদের সংখ্যা ৫৬ টি। বিপরীতে  কর্মরত রয়েছেন মাত্র ২৪ জন আর শূন্য পদের সংখ্যা ৩২ টি।

দীর্ঘদিন থেকে সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক (প্রেষণে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত) সার্ভেয়ার, নাজির কাম ক্যাশিয়ার, সার্টিফিকেট সহকারী, ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী-২জন, অফিস সহকারী কাম—কম্পিউটার অপারেটর, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ৬ জন, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ৪ জন, প্রসেস সার্ভেয়ার-২জন (১জন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেষণে কর্মরত) অফিস সহায়ক ১০ জন (১জন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেষণে কর্মরত) ও চেইনম্যান ২ জনের পদ শূন্য রয়েছে।

অপরদিকে উপজেলার ১০টি ইউনিয়নে ১০ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার স্থলে রয়েছে মাত্র ৪ জন। ৪ মাস থেকে চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা না থাকায় ইউনিয়ন ভূমি অফিস কার্যত বন্ধ রয়েছে। এতে করে ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। স্থানীয় লোকজন খাজনা ও খারিজ করতে না পারায় জরুরী প্রয়োজনে জমাজমি বিক্রি করতে পারছে না। তহশীলদার না থাকায় চরম ভোগান্তিতে পরেছে জনসাধারণ। অপর দিকে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের রিয়াজুল হক ও আব্দুল আজিজ জানান, আমাদের জমি বিক্রি করা খুব প্রয়োজন। খারিজের জন্য প্রায় ৩ মাস থেকে ঘুরছি কিন্তু তহশীলদার না থাকায় জমি খারিজ করতে পারছি না।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে। শূন্যপদে পদায়নের ক্ষমতা আমার নেই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!