1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

রৌমারীতে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে ফিরোজা খাতুন (৪৯) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজা খাতুন বিক্রিবিল এলাকার ফেরদৌস আলীর স্ত্রী এবং চার কন্যা সন্তানের জননী।

যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ৭নম্বর ওয়ার্ড সদস্য ফরমান আলী জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে গেলে একটি বিষাক্ত সাপ ফিরোজা খাতুনের পায়ে দংশন করে। বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাঁকে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!