কুড়িগ্রাম প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম কুড়িগ্রামে এক গণসমাবেশে বলেছেন, ভারতের দালালদের জন্য বাংলাদেশে কোনো স্থান নেই। তিনি বলেন, “যারা ভারতের ইশারায় ক্ষমতায় যেতে চায়, তারা বুঝে নিন- ঈমানদার জনগণ তাদের প্রতিহত করবে।”
২১ জুন বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি চারটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন এবং হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন, “ইসলামের বাংলাদেশ গড়াই এখন সময়ের দাবি। দুর্নীতি ও চাঁদাবাজদের রুখতে হলে ঈমানদার নেতৃত্ব প্রয়োজন।”
গণসমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জামায়াত ও এনসিপির নেতারাও অংশ নেন। বক্তারা বলেন, ইসলামপন্থীদের ঐক্যই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার উপায়।
Leave a Reply