1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

জবি দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা মাহমুদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

ডা. জুবাইদা রহমান-এর জন্মবার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২১ জুন) সকালে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহামুদুল হাসান খান (মাহমুদ)-এর উদ্যোগে ফলজ, ঔষধি ও শোভাবর্ধক প্রায় ২০০টি গাছ রোপণ করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয় বলে জানান মাহমুদ।

তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মাটির মানুষের অধিকার, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছি। আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। রাজনৈতিক অধিকার আদায়ের পাশাপাশি প্রতিটি মানবিক ও প্রগতিশীল ইস্যুতেও ছাত্রদল সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।”

তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষা বর্তমান সময়ের অন্যতম চ্যালেঞ্জ, আর ছাত্রদল সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সচেষ্ট।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে জবি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিটি আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফীনের নির্দেশনায় অনুষ্ঠিত হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!