1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মে) দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ভূরুঙ্গামারীর আয়োজনে ভূরুঙ্গামারী সরকারি কলেজ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম(অ:দা:), বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান।

দুপ্রক সভাপতি ওয়াজেদ আলী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দুপ্রক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মন্ডল।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন ভুরুঙ্গামারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, বিচারকমণ্ডলী ছিলেন ভূরুঙ্গামারী মহিলা কলেজের প্রভাষক দেবদাস চন্দ্র কুন্ডু, হেলেনা আক্তার হ্যাপি। চ্যাম্পিয়ন হয় ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয় ।

সেরা বক্তা নির্বাচিত হয় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আহম্মেদ।

প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ডে অংশ নেওয়া বিতর্কের বিষয় ছিল ‘কেবল কঠোর শাস্তির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয় ’।

পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!