1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে “শিক্ষক বাড়ি” উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদের  নিজস্ব অফিস “শিক্ষক বাড়ি” উদ্বোধন করা হয়েছে।

২১ জুন (শনিবার) দুপুরে  উপজেলা পরিষদ চত্বরে নির্মিত সম্মিলিত শিক্ষক পরিষদের এই অফিস ভবন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।

সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আক্তারের সভাপতিত্বে  এতে প্রধান অতিথি  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত  অধ্যক্ষ ও কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির আজিজুর রহমান সরকার স্বপন ও ভূরুঙ্গামারী সরকারি  কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি  কাজী গোলাম মোস্তফা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার প্রমুখ

সম্মেলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা দশটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও কলেজ এই পাঁচটি বিভাগের প্রায় ১ হাজার ৪ শত শিক্ষক নিয়ে ২০২২ ভূরুঙ্গামারীতৈ গঠিত হয় সম্মিলিত শিক্ষক পরিষদ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!