1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জবি সাংবাদিক সমিতির আলোচনায়

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) আয়োজিত আলোচনা সভায়।

গতকাল শুক্রবার (১৯ জুন) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জবিসাসের দুই দশক পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জবিসাস সভাপতি ইমরান হুসাইন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, “ফ্যাসিবাদের বিচার একটি চলমান প্রক্রিয়া। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। সকলের আন্তরিকতা ও ঐক্যবদ্ধ চেষ্টায় বিচার নিশ্চিত করা সম্ভব।”

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামির সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জুলাইয়ের অভ্যুত্থান শুধু সরকারের পতন নয়, প্রতিবেশী দেশের হুমকিরও জবাব ছিল। কেউ যদি ফ্যাসিবাদকে লালন করে, গণমাধ্যমকর্মীদের তা প্রতিবাদ করতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “৫২’র ভাষা আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান পর্যন্ত জবির ভূমিকা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন থাকবে—এই প্রত্যাশা রাখি।”

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী বলেন, “সত্য-মিথ্যার মিশেলে নয়, সাংবাদিকতা হতে হবে সত্যভিত্তিক। গণমাধ্যম কখনোই নৃশংস ফ্যাসিস্টদের প্রশ্রয় দিতে পারে না।”

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, “মূলধারার কিছু গণমাধ্যম ছাত্র-জনতার বিপক্ষে গেছে। মোবাইল ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার কারণে সাধারণ মানুষের কণ্ঠ এখন পৌঁছায়।”

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, “গণমাধ্যম অতীতে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আজ গণমাধ্যমকে স্বাধীনভাবে দায়িত্ব নিতে হবে, তোষামোদ নয়।”

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “সাম্প্রতিক আন্দোলনে শিক্ষার্থী থেকে শুরু করে আইনজীবীরাও মাঠে নেমেছেন। রাজনীতিবিদদের চেষ্টা ছিল এবং এখনও আছে।”

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম বলেন, “রাজনৈতিক সংস্কৃতি ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। নিজের দলের মধ্যেই সংস্কার আনতে হবে।”

সভায় আরও বক্তব্য দেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন, যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।

এর আগে সকালে সাংবাদিক সমিতির দুই দশক পূর্তি উপলক্ষে আনন্দ র‍্যালি ও ফল উৎসবের আয়োজন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!