1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ভূরুঙ্গামারীতে উপজেলা পাবলিক লাইব্রেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আওতায় উপজেলা পর্যায়ে সারাদেশে ১১ টি জেলায় ৪৪ টি পাবলিক লাইব্রেরির ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

এরই অংশ হিসেবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা লাইব্রেরি ভবনের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনলাইনে যুক্ত হয়ে সারাদেশে একযোগ ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দুপুর ২টায় ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধন অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান , যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান , ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, উপজেলার পাবলিক ক্লাব ও লাইব্রেরির অভ্যন্তরে এই পাবলিক লাইব্রেরি ভবনটি নির্মাণ করা হবে। নির্মাণের জন্য ব্যয় হবে ৫৩ লাখ টাকা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!