1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

চিলমারীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে পুকুরে পড়ে আবু আইয়ুব (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলার গাবেরতল চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আইয়ুব ওই এলাকার আফসার আলীর ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আইয়ুব মৃগি রোগে আক্রান্ত থাকলেও দৈনন্দিন কাজে স্বাভাবিকভাবে চলাফেরা করতেন। ঘটনার দিন দুপুরে তিনি তার মায়ের সঙ্গে বাড়ির পাশের পুকুরপাড়ে বসেছিলেন। হঠাৎ মৃগির ঝাঁকুনি শুরু হলে অজ্ঞান অবস্থায় পুকুরে পড়ে যান।

পাশে থাকা মা তাকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন এবং চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা এসে পুকুরের গভীর পানি থেকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!