1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

পরামর্শভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জামায়াত নেতা মুজিবুর রহমানের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, পরামর্শ ভিত্তিক রাষ্ট্র চালানো ইসলামের শিক্ষা। বিগত ১৭ বছরে পরামর্শ ক্রমে দেশ চালানো হয় নাই। এমনকি কারো মত প্রকাশ করার সুযোগ পর্যন্ত দেয়া হয়নি। বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল। আগামী নির্বাচনে ভোটারদের স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ নিশ্চিত করতে হবে।

আমাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে সুশাসন কায়েম করতে হবে। তিনি আল আকসা প্রসঙ্গ টেনে এনে বলেন, আল আকসা বিজয়ের মাধ্যমে পুরো দুনিয়ায় ইসলাম বিজয়ী হবে, ইনশাআল্লাহ।

১৯ জুন ২০২৫ বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের পরিচালনায় কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ হল রুমে দিনব্যাপী আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিব এসব কথা বলেন।

শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, আখিরাতের সফলতাই আমাদের প্রকৃত সফলতা। আমাদের সকল কাজে আখিরাত জড়িত। আমরা রাসূল সা: এর আদর্শের ভিত্তিতে আমরা একটি কল্যাণ রাষ্ট গড়তে চাই; কুরআনের আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চাই। সমাজের সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, চাঁদাবাজিসহ সকল হারাম কাজ বন্ধ করতে রাষ্ট্রীয়ভাবে কুরআনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। কুরআনের শাসন কায়েম হলে আমাদের জন্য ইসলাম মানা সহজ হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ।

শিক্ষা শিবিরে জেলা জামায়াতের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং ইসলাম, নেতৃত্ব ও সমাজ সংস্কার বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!