1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

নাগেশ্বরীতে ডা. জুবাইদা রহমানের জন্মদিনে যুবদলের ব্যতিক্রমী আয়োজন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

নাগেশ্বরী প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আয়োজন করা হয়েছে দোয়া ও আলোচনা সভা।

বুধবার (১৮ জুন) রাত ৮টায় উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন যুবদলের আয়োজনে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আজিজুল হকের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা ডা. জুবাইদা রহমানকে মানবিক, প্রজ্ঞাবান ও রাজনৈতিকভাবে দূরদৃষ্টিসম্পন্ন একজন ‘আদর্শ নারী’ হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, দেশের সংকটে তার নীতিনিষ্ঠ অবস্থান তরুণ প্রজন্মের জন্য পথনির্দেশনা হয়ে উঠেছে।

উপজেলা বিএনপির নেতা আজিজুল হক বলেন, “এই দিনটি শুধু জন্মদিন নয়, বরং দেশপ্রেম, মানবিকতা ও পরিবেশ-সচেতনতার প্রতীক। আমরা আজ একটি টেকসই, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে ঐক্যবদ্ধ হচ্ছি।”

ভিতরবন্দ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন আহমেদ বলেন, “গণতন্ত্র, পরিবেশ ও মানুষের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে বিএনপি। তারই ধারাবাহিকতায় যুবদল তরুণ সমাজকে অগ্রসর করছে।”

ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ বলেন, “ডা. জুবাইদা রহমান কেবল তারেক রহমানের সহধর্মিণী নন, বরং নিজ গুণে তিনি বাংলাদেশের একজন আইকনিক নারী। তার জন্মদিনে পরিবেশ রক্ষার শপথ নিয়েছি আমরা।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রদলের সাবেক সভাপতি এম. জেড. লিটন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নুর নবী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. কাসেম আলী রনি এবং ইউনিয়নের অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজনে ছিল দোয়া মাহফিল, ডা. জুবাইদা রহমানের জীবন ও রাজনৈতিক আদর্শ নিয়ে আলোচনা এবং যুবসমাজের করণীয় বিষয়ে মতবিনিময়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!