1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

কুড়িগ্রামে অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ যানবাহনকে জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে কুড়িগ্রামে ৪টি যানবাহনকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৮ জুন) বিকেলে কুড়িগ্রাম জেলা সদরের ত্রিমোহনী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনাত সুলতানা। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম।

অভিযানে ৩টি বাস ও ১টি ট্রাক থেকে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের প্রমাণ পাওয়ায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৮(১) ধারা অনুযায়ী যানবাহনগুলোকে জরিমানা করা হয়।

এ সময় ৫টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, “শব্দ দূষণ একটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালিত হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।”

প্রসঙ্গত, হাইড্রোলিক হর্ণের অতিরিক্ত শব্দ শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানাচ্ছেন সচেতন নাগরিকরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!