কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। মাওলানা মো. সিরাজুল ইসলামকে প্রধান সমন্বয়কারী ও সাখাওয়াত হোসাইনকে যুগ্ম সমন্বয়কারী করে এ কমিটি গঠন করা হয়। ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এই সমন্বয় কমিটি কার্যক্রম পরিচালনা করবে।
মঙ্গলবার (১৭ জুন) রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সমন্বয় কমিটির অন্য সদস্যরা হলেন:
যুগ্ম সমন্বয়কারী:
ইমরান হুসাইন, শাহিনুল ইসলাম, লিয়াকত আলী রিপন, মাসুম করিম, তারেক মিয়া, মামুন মিয়া।
সদস্য:
আরিফুর জামান অন্তর, রফিকুল ইসলাম, তাজভিরুল ইসলাম (সজল), আহম্মেদ আলী, মজনু মিয়া, হাবিবুর রহমান, লিমন বাবু, লাফিজুল ইসলাম, বিপ্লব মিয়া, আতাউর রহমান, ইন্দু ভুষণ রায়, নুরুল ইসলাম, মুকুল মিয়া।
Leave a Reply