1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশে সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”—এই অনুপ্রেরণামূলক স্লোগানকে ধারণ করে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা আয়োজন করেছে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। কেন্দ্রীয়ভাবে ঘোষিত মাসব্যাপী “বৃক্ষরোপণ অভিযান–২০২৫”-এর অংশ হিসেবে বুধবার (১৮ জুন) কুড়িগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মিছবাহুল করিম। তিনি বলেন,

“পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এখন সময়ের দাবি। ছাত্রশিবির কেবল চারিত্রিক উন্নয়নের ক্ষেত্রেই নয়, বরং পরিবেশ-সচেতন সামাজিক উদ্যোগেও অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শিবিরের সভাপতি মোঃ মুকুল মিয়া ও সেক্রেটারি মোঃ মোশাররফ হোসেন। তারা বলেন,

“একটি গাছও হতে পারে কোনো প্রাণ বাঁচানোর মাধ্যম। জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কাজে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।”

কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পথচারী ও সাধারণ নাগরিকদের মাঝে শতাধিক ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। একইসাথে শহরের নির্ধারিত কিছু স্থানে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা।

পরিবেশ সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত হিসেবে এই আয়োজনটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগ সমাজে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!