কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে ট্রলির চাপায় পিষ্ট হয়ে মনিরুজ্জামান মুন্না (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার নাজিমখান বাজার সংলগ্ন সাকিন মজিদ মেমোরিয়াল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান মুন্না রংপুর জেলার হারাগাছ থানার বাংলাবাজার ঠাকুরদান এলাকার মাহফুজার রহমানের ছেলে। তিনি এবি খালেদ গুল কোম্পানির সেলসম্যান হিসেবে রাজারহাট উপজেলার নাজিমখান এলাকায় কর্মরত ছিলেন এবং স্থানীয়ভাবে ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মুন্না মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি ট্রলি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মুন্নার সাথে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চৌমোহনী মিলের পাড় এলাকার মোকছেদ আলীর মেয়ের বিয়ে রেজিস্ট্রি সম্পন্ন হয়েছিল। আগামী শুক্রবার তার গায়ে হলুদ ও আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা, যা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা হবে।
Leave a Reply