1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

কুড়িগ্রামে চরমোনাই পীরের আগমন, ২১ জুন অনুষ্ঠিত হবে বিশাল গণসমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

আগামী ২১ জুন (শুক্রবার) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক বিশাল গণসমাবেশ। সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম।

“প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার এবং সমানুপাতিক (PR) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি”কে সামনে রেখে এই সমাবেশের আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এ গণসমাবেশে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—

  • ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান,
  • প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন,
  • ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ,
  • উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার,
  • ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর।

গণসমাবেশটি সভাপতিত্ব করবেন কুড়িগ্রাম জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান মিঞা।

সমাবেশকে ঘিরে কুড়িগ্রাম জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে নেতাকর্মীরা ইতোমধ্যে প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন। আয়োজকরা আশা করছেন, লক্ষাধিক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই সমাবেশ একটি শক্তিশালী বার্তা দেবে এবং দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!