1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

কুড়িগ্রামে ধরলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ধরলা নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ জুন) বিকেলে ইউনিয়নের ২নং ওয়ার্ডের নওয়াবশ গ্রামে নদীর তীরে লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

স্থানীয় বাসিন্দা আমীর আলী জানান, বিকেলের দিকে নদীর পাড়ে ঘুরতে গিয়ে হঠাৎ একটি লাশ ভাসতে দেখতে পান এলাকাবাসী। এরপর দ্রুত তারা পুলিশকে জানায়। মৃত ব্যক্তির পরনে ছিল ফুলহাতা শার্ট ও লুঙ্গি, গলায় ছিল একটি পুঁতির মালা। তার দেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যু হওয়ার পরই লাশটি নদীতে পড়ে থাকতে পারে।

স্থানীয়রা লাশটি পানি থেকে তুলে তীরে রাখেন। তবে অভিযোগ রয়েছে, খবর দেওয়ার পরও রাত ৯টার আগে পর্যন্ত কোনো পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি।

এ বিষয়ে চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পাশাপাশি আইনি প্রক্রিয়া ও পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তি কোনো জেলে হতে পারেন, তবে তার পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!