1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দম্পতির ওপর হামলা, কিশোর গ্যাং জড়িত সন্দেহ

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক দম্পতির ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আহতরা হলেন সদর উপজেলার রুমি বেগম (৪৫) ও তার স্বামী আব্দুল করিম (৫২)। বর্তমানে তারা উভয়েই কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী রুমি বেগমের ভাই মো. আব্দুস সালাম কুড়িগ্রাম সদর থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে তিনি দাবি করেন, স্থানীয় একটি কিশোর গ্যাং হামলার সঙ্গে জড়িত এবং পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনার পরপরই হাসপাতালের অভ্যন্তরে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করা হয়েছে। পুলিশ প্রশাসনের সঙ্গে যৌথভাবে তদন্ত কার্যক্রম চলছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যকে শনাক্তের কাজ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!