1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গাইবান্ধা রেলস্টেশনে স্টেশন মাস্টারকে মারধরের ঘটনায় কুড়িগ্রামের দম্পতি গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম সংবাদ | ১৫ জুন ২০২৫

গাইবান্ধা রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার আবুল কাশেমকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আনোয়ারুল হক ও তার স্ত্রী মহিমা বেগমকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। রবিবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার।

গ্রেফতারকৃত আনোয়ারুল হক কুড়িগ্রাম সদর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। তিনি ও তার স্ত্রী কুড়িগ্রাম থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন।

সূত্র জানায়, শনিবার দুপুরে লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের মধ্যে একটি বিরোধ মেটাতে গিয়ে স্টেশন মাস্টার আবুল কাশেম ও এক যুবকের মধ্যে হাতাহাতি শুরু হয়। মুহূর্তেই তা সংঘর্ষে রূপ নেয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়—স্টেশনের প্ল্যাটফর্মের নিচে রেললাইনের পাশে এক যুবক ও স্টেশন মাস্টার একে অপরকে কিল-ঘুষি ও লাথি মারছেন। এ সময় যুবকের স্ত্রী মহিমা বেগমও সেখানে উপস্থিত হয়ে যুক্ত হন।

স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনাটি স্টেশনে কর্তব্যরত পুলিশের সামনেই ঘটলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নেয়নি। অনেকে বলেন, “স্টেশন মাস্টার বা রেলওয়ে পুলিশের গায়ে যদি পোশাক থাকতো, তাহলে হয়তো এমন ঘটনা ঘটত না। একজন সরকারি কর্মকর্তার সঙ্গে এমন অশোভন আচরণ অপ্রত্যাশিত এবং নিন্দনীয়।”

রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার জানান, “ঘটনার পর স্টেশন মাস্টার লিখিত অভিযোগ করলে আনোয়ারুল হক ও তার স্ত্রীকে বগুড়া-সান্তাহার রুটে চলন্ত লালমনি এক্সপ্রেস থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের গাইবান্ধা আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!