কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ
কুড়িগ্রামে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করার লক্ষ্যে জেলা বিআরটিএ এক যৌথ অভিযান পরিচালনা করে। রবিবার (১৫ জুন) বিকালে বিআরটিএ কুড়িগ্রাম সার্কেল ও জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, এর সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে মোট ১০টি মামলায় ৫হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়, ভাড়ার তালিকা প্রদর্শন না করা, রুট পারমিট ব্যতীত গাড়ি চালানো , হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা বন্ধ করণে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন, কুড়িগ্রাম জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রিতম কুন্ড। এসময় বিআরটিএ কুড়িগ্রাম সার্কেলর পরিদর্শক মো: নুরুস সাফা সরকার, মেকানিক্যাল এসিস্ট্যান্ট রঞ্জু মিয়া সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
Leave a Reply