1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

নাগেশ্বরীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি, ১৫ জুন ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী গ্রামে ফুলকুমার নদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ইব্রাহীম আলী আবির (৮) ও তাবাসসুম (৯) মামাতো-ফুফাতো ভাইবোন।

নিহত ইব্রাহীম আলী আবির একই এলাকার আজিজুর রহমানের ছেলে এবং তাবাসসুম আব্দুর রহমানের মেয়ে। জানা গেছে, সকালে বাড়ির পাশ দিয়ে প্রবাহিত ফুলকুমার নদে মাছ ধরতে যায় তিন শিশু—ইব্রাহীম, তাবাসসুম ও মাহাবুর রহমান (১০)। তারা একটি ছোট জাল নিয়ে নদীতে মাছ ধরার সময় হঠাৎ একটি গর্তে পড়ে যায় তিনজনই।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত এগিয়ে এসে মাহাবুর রহমানকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু বাকিদের উদ্ধারে সময় লাগে। প্রায় আধা ঘণ্টা পরে তাবাসসুমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরও এক ঘণ্টা পর উদ্ধার করা হয় ইব্রাহীম আলীর নিথর দেহ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের কান্নায় বিলাপ করছেন স্বজনরা, প্রতিবেশীরাও বাকরুদ্ধ।

রায়গঞ্জ হাতিয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন হোসেন বলেন, “নিহত দুই শিশু আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তারা খুবই চঞ্চল ও প্রাণবন্ত ছিল। তাদের মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো বিদ্যালয় পরিবার শোকাহত।”

রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ বলেন, “ঘটনাটি খুবই হৃদয়বিদারক। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়ভাবে জানা যায়, তারা খেলতে খেলতে মাছ ধরতে গিয়ে হঠাৎই পানির গভীরে তলিয়ে যায়। একজনকে উদ্ধার করা গেলেও বাকি দুই শিশুকে আর বাঁচানো যায়নি।”

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, “দুই শিশুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!