1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

রৌমারীতে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি: 

কুড়িগ্রামের রৌমারীতে দুই মাদকাসক্ত যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এই অভিযানে অভিযুক্তদের নিজ নিজ অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়।

রৌমারী থানা সূত্রে জানা যায়, উপজেলার ইজলামারী গ্রামের মোঃ খয়রাত হোসেন অভিযোগ করেন, তার ছেলে মোঃ আবু সুফিয়ান (২৫) দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত। বহুবার সচেতন করেও তাকে মাদক থেকে ফিরিয়ে আনতে ব্যর্থ হন তিনি। একপর্যায়ে তিনি পুলিশের সহায়তা কামনা করেন।

একইভাবে চাক্তাবাড়ি গ্রামের মুসলীম উদ্দিন থানায় অভিযোগ করে জানান, তার ছেলে মোঃ লিমন মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পরিবারের জন্য চরম অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে অশান্তি সৃষ্টি করে সে।

অভিযোগ পেয়ে রৌমারী থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আবু সুফিয়ান ও লিমন মিয়াকে মাদকাসক্ত অবস্থায় আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের উভয়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!