1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

যাত্রী হয়রানি বন্ধে কুড়িগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার ,রাজারহাট প্রতিনিধি:

কুড়িগ্রামে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করার লক্ষ্যে জেলা বিআরটিএ এক বিশেষ অভিযান পরিচালনা করেছে।
বিআরটিএ কুড়িগ্রাম সার্কেল ও জেলা প্রশাসন, পুলিশ বিভাগের সহযোগিতায় বৃহস্পতিবার (১২-জুন)কুড়িগ্রাম শহরের বিভিন্ন টিকিট কাউন্টারে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে মোট ২টি মামলায় ৯হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মেজবাহ উদ্দিন আহমেদ।
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ফাহমিদা হক পরিবহনকে এবং ভাড়ার তালিকা প্রদর্শন না করায় এনা পরিবহনের বাস কাউন্টারকে জরিমানা করা হয়। এছাড়াও রুট পারমিট ব্যতীত গাড়ি চালানো , হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা বন্ধ করণে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিআরটিএ কুড়িগ্রাম সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ রিয়াজুল ইসলাম, মোটরযান পরিদর্শক মো: নূরুস সাফা সরকার,সহকারী পরিদর্শক মো: রঞ্জু মিয়াসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!