1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

নাগেশ্বরীতে অগ্নিকান্ডের ঘটনায় দোকান পুড়ে ভস্মিভূত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দোকানে অগ্নিকান্ডের ঘটনায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে নাগেশ্বরী পৌরসভার বিএসসি মোড়স্থ সৃস্টি ডিজিটাল স্টুডিও দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানের সব মালামাল ও টিনের চাল পুড়ে ছাই হয়ে যায়। এতে করে ওই দোকানের ২টি কম্পিউটার, একটি ফটোস্ট্যাট মেশিন, ৪টি প্রিন্টার, একটি লেমিনেটিং মেশিন ২টি ক্যামেরা, ২টি সিলিং ফ্যান, একটি স্ক্যানার, স্টুডিও সেটাপ, ক্যাশ বাক্স ও চেয়ার, টেবিল ও আসবাবপত্র এবং নগদ অর্থসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকানের মালিক হযরত আলী। সে পৌরসভার ৭ নং ওয়ার্ডের বানুর খামার এলাকার মজিবর রহমানের ছেলে।

হযরত আলী জানায় এই দোকানের আয় দিয়ে তিনি তার ৫ সদস্যের পরিবারের ভরনপোশন বহন করেন। দোকানে বিনিয়োগ করতে গিয়ে তার প্রায় দেড় লাখ টাকা ঋণ রয়েছে। এখন দোকানের সবকিছু পুড়ে ছাই হওয়ায় তার পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে। তাই প্রশাসনসহ দানশীল ব্যাক্তিদের নিকট সহায়তার আবেদন করেছেন তিনি।
পার্শ্ববর্তী দোকানদার আল-আমিন, হামিদুল ইসলাম, রবিউল ইসলাম জানায় তারা রাতে খবর পেয়ে শোনেন বিএসসি মোড়ে দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে তাড়াহুড়া করে এসে দেখেন সৃষ্টি ডিজিটাল স্টুডিও পুড়ে ছাই হয়ে গেছে। এখন দোকানের মালিক হযরত আলী কীভাবে পরিবারের খরচ চালাবেন তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তারা। তাই স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন প্রতিবেশি দোকানমালিকসহ সচেতনমহল।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার সাইফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটতে পারে। খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আশেপাশের দোকানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!