1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভূরুঙ্গামারী সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এ ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১১টায় ভূরুঙ্গামারী সরকারি কলেজে আয়োজিত সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কাজী গোলাম মোস্তফা ।

ভূরুঙ্গামারী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার সারওয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজের একাডেমিক কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আজিজুর রহমান সরকার স্বপন, ভূরুঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের প্রভাষক গোলাম ফারুক সরকার, দর্শন বিভাগের প্রভাষক আব্দুল জলিল, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মোজাহার আলী, ইংরেজি বিভাগের প্রভাষক আফসার উদ্দিন, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আহসান হাবিব প্রমুখ।

কৃতি শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী তাসনিম ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী মনির হোসেন।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হিফজুর রহমান ও শাহাদাত হোসেন।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমরাই আগামীতে ভূরুঙ্গামারীকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। তারা আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিষয়ের প্রভাষক হাফিজুর রহমান মন্ডল।

এ সময় নবাগত অধ্যক্ষ, প্রধান অতিথি সহ ২৪ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!