1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

ফুলবাড়ীতে জাম পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

রনবীর রায় রাজ
ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ বছর বয়সি এক শিশুকে জামের লোভ দেখিয়ে সুপারি বাগানে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে এক যুবক। এ সময় স্থানীয় লোকজন অভিযুক্ত যুবককে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের সীমান্তঘেষা বিদ্যাবাগিস গ্রামে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় শিশুটির মা এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী থানায় একটি মামলা করেছেন।

গ্রেপ্তার যুবক হাবিবুর রহমান বাবু (২৮)। তিনি এক চার বছর বয়সী কন্যা শিশুর বাবা ও একই গ্রামের সাইফুর রহমানের ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, বৃহস্পতিবার সকালে বাড়ীর পাশে একটি জাম গাছের নিচে শিশুটি জাম কুড়ানোর জন্য যায়। এসময শিশুটিকে একা দেখতে পেয়ে হাবিবুর রহমান বাবু শিশুটিকে অনেকগুলো জাম দেওয়ার প্রলোভন দেখায়। এ সময় সে শিশুটিকে জামগাছের পাশে একটি সুপারি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।

শিশুটির চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন দৌড়ে এসে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্ত যুবককে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থেলে গিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে শিশুটির মা বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। বিকালে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং শিশুটির জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!