1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

এইচএসসি পরীক্ষার্থীদের পাশে গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

মাইদুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি:

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নাগেশ্বরী সরকারি কলেজ প্রাঙ্গণে গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান ও পরীক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গ্রীন ভয়েস উপজেলা শাখার সভাপতি মোঃ মাইদুল ইসলাম মামুন বলেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে তোমরা এক নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছো। সাহস রাখো, আত্মবিশ্বাস রাখো, পরিশ্রম করো সফলতা অবশ্যই ধরা দেবে। আজকের অধ্যবসায়ই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে। গ্রীন ভয়েস সবসময় তোমাদের পাশে আছে শুধু পরিবেশ নয়, তোমাদের স্বপ্ন পূরণেও আমরা বিশ্বাস করি।

এ সময় উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী সুমন বলেন, এইচএসসি পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়, এটি ভবিষ্যতের ভিত্তি নির্মাণের প্রথম ধাপ। কখনো হাল ছেড়ো না। মনে রেখো, অন্ধকার যত গভীরই হোক না কেন, আলো ঠিকই আসে। আজকের কষ্ট একদিন তোমাকে গর্বিত করবে, তোমার পরিবারকে গর্বিত করবে এবং দেশকে উপহার দেবে একজন সচেতন ও দক্ষ নাগরিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের উপজেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ। তাঁরা পরীক্ষার্থীদের হাতে ফাইল, হার্ডবোর্ড, কলম, স্কেলসহ প্রয়োজনীয় পরীক্ষাসামগ্রী তুলে দেন।

এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে এক নতুন অনুপ্রেরণা সৃষ্টি করে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তারা যেন সাহস, আত্মবিশ্বাস ও উদ্যম নিয়ে এগিয়ে যেতে পারে এই শুভকামনায় কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!