1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

রাজারহাট-উলিপুর সীমান্তের ভাইরাল বটগাছ: প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ তরুণ-তরুণী, নবদম্পতির ভিড়

  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত একটি বটগাছকে ঘিরে সম্প্রতি সৃষ্টি হয়েছে এক ব্যতিক্রমধর্মী উৎসবমুখর পরিবেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া এই বটগাছটি এখন পরিণত হয়েছে একটি জনপ্রিয় দর্শনীয় স্থানে।

গতকাল সোমবার (৯ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকেল গড়ানোর সাথে সাথেই শত শত সৌন্দর্যপিপাসু মানুষ—বিশেষ করে নবদম্পতি ও তরুণ-তরুণীদের আগমনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ভ্রমণপ্রেমীরা সেখানে ছবি তোলা, গল্প করা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে ব্যস্ত সময় কাটান। আশেপাশে গড়ে উঠেছে কয়েকটি অস্থায়ী ফুড স্টল, যার মধ্যে ফুসকা ও ঝাল চানাচুরের দোকানগুলো ক্রেতার ভিড়ে ব্যস্ত সময় পার করছে।

এই বটগাছটি অবস্থিত রাজারহাট উপজেলার নাজিমখান সদর বাজার থেকে পূর্বদিকে প্রায় ৪ কিলোমিটার দূরে, এবং উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের সীমান্তঘেঁষা এলাকায়। দক্ষিণে ফরকেরহাট বাজার থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি স্থানীয়ভাবে পরিচিত ‘মহিষ চরার দোলা’ নামে। চারপাশে বিস্তৃত ফসলি জমি, প্রাকৃতিক নিসর্গ আর নির্মল বাতাস এই জায়গাটিকে করে তুলেছে এক অনন্য গন্তব্য।

স্থানীয়রা জানান, প্রায় ৪০-৫০ বছরের পুরনো বিশাল এই বটগাছটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় দাঁড়িয়ে আছে। তবে কিছুদিন আগে বর্ষার মৌসুমে আশেপাশের এলাকা প্লাবিত হয়ে গেলে, জলের মধ্যে একাকী দাঁড়িয়ে থাকা এই বটগাছটির দৃশ্য মোবাইলে ধারণ করে কেউ একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে, সেটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসতে শুরু করে।

স্থানীয় যুবক মো. মশিউর রহমান বলেন, “একটি বন্যার সময় পুরো এলাকা যখন পানিতে ডুবে যায়, তখন একমাত্র এই বটগাছটি জেগে থাকে। তখনকার সেই দৃশ্যই ভাইরাল হয়।”

রাজারহাটের নাটুয়ামহল গ্রামের তরুণ রাকিব বলেন, “ভাইরাল হওয়া বটগাছটির আসল সৌন্দর্য উপভোগ করতে ১৮ কিলোমিটার দূর থেকে এসেছি বন্ধুদের নিয়ে। এখানে এসে মনে হচ্ছে, বারবার আসতে মন চায়। পরিবেশ এক কথায় দারুণ।”

নাজিমখান বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মমতাজ উদ্দিন বলেন, “প্রত্যেক মানুষই অবসরে প্রকৃতির সান্নিধ্যে আসতে চায়। রাজারহাটে বিনোদনের জায়গা না থাকায়, এই ভাইরাল বটগাছ এলাকাটিই এখন মানুষের প্রিয় গন্তব্য হয়ে উঠেছে।”

ঈদ-উল আযহার ছুটিকে কেন্দ্র করে এই জায়গাটি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। বিকেল থেকে সন্ধ্যার মাঝামাঝি সময়টিতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে প্রতিদিন। তরুণদের ভ্রমণ আকর্ষণের কেন্দ্রস্থলে পরিণত হওয়া এই বটগাছ এলাকা এখন একটি স্থানীয় পর্যটন স্পট হিসেবেও সম্ভাবনার কথা জানান দিচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!