1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে মাদক সহ এক মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার(৯জুন)রাতে রাজারহাট রেলওয়ে স্টেশনের পাশে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে রুবেল মিয়া (৩০)কে বেশ কিছু টাফেন্টাডল সহ আটক করে সেনাবাহিনী।

সেনাবাহিনীর রংপুর ডিভিশনের ৭২পদাতিক ব্রিগেডের অধীনস্ত ২২ বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের ক্যাপ্টেন খালিদ বলেন গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সেনা বাহিনী। তবে সেনা বাহিনীর উপস্থিতি টের পেয়ে রুবেল মিয়ার স্ত্রী আর্জিনা বেগম টাফেন্টাডল সহ মাদকের ব্যাগ নিয়ে পালিয়ে গেলেও রুবেল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে সেনাবাহিনী। রুবেল মিয়া রাজারহাটের মেকুরটারী গ্রামের মৃত রাজা মিয়ার পুত্র।
রাজারহাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!