1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

রৌমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৪০৪ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

রৌমারীতে জেঠার সাথে মাছ ধরতে গিয়ে ওয়াজকুরোনি (৫) নামের প্রথম শ্রেণীতে পড়–য়া এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চান্দার চর এলাকার
সীমান্ত সংলগ্ন অলেরকুড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

মৃত্যু ওয়াজকুরোনি একই ইউনিয়নের চর
নতুন বন্দর গ্রামের লেবু মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশুর জেঠা আঙ্গুর মিয়া চান্দার চর এলাকার সীমান্ত সংলগ্ন
অলেরকুড়ায় মাছ ধরতে যায়। ওয়াজকুরোনি ও তার জেঠাতো ভাই মিলে সবার অজান্তে জেঠার পিছনে রওনা
হয় ও তারা দুইজনেই অলেরকুড়ার কিনারে দাড়ায়। এসময় পা পিছলে গিয়ে ওয়াজকুরোনি পানিতে ডুবে
যায়। সাথে সাথে অন্যান্যরাসহ পানির নিচে খোজাখুজির কিছুক্ষণ পরে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়
এবং তাকে দ্রুত রৌমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার
অবনতি হলে জামালপুর সদর হাসপাতালে রেফার্ড করেন। জামালপুর নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়। ওই
শিক্ষার্থী রৌমারী উপজেলার বেসরকারি শাহীন স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রৌমারী থানার অফিসার (ভার:)কর্মকর্তা নন্দনাল চৌধুরী বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ও
স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!