কুড়িগ্রাম প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য মাত্র ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করেছে কুড়িগ্রাম পৌরসভা। এই দ্রুততম সময়ের পরিচ্ছন্নতা কার্যক্রম পৌরবাসীর মাঝে ব্যাপক স্বস্তি ও প্রশংসা কুড়িয়েছে।
জেলা প্রশাসক নুসরাত সুলতানার সুস্পষ্ট নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে পৌরসভা কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে এবং সময়মতো এ কার্যক্রম সম্পন্ন করে। ফলে আগের বছরগুলোর তুলনায় এবার শহরের পরিচ্ছন্নতা রক্ষায় দেখা গেছে উল্লেখযোগ্য অগ্রগতি।
উল্লেখ্য, পূর্বের বছরগুলোতে কুড়িগ্রাম পৌর এলাকায় কোরবানির বর্জ্য অপসারণে সময় লাগত একাধিক দিন। ফলে শহরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ত এবং জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ত। এবারের ঈদে জেলা প্রশাসনের সক্রিয় পদক্ষেপে এই সমস্যার সমাধান সম্ভব হয়েছে।
পৌর এলাকার সাধারণ জনগণ এই উদ্যোগের জন্য জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পৌর প্রশাসক এবং সংশ্লিষ্ট সকল কর্মীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
Leave a Reply