কুড়িগ্রাম প্রতিনিধি:
“ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল—সুস্থ ক্রিয়াই হোক মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়”
কুড়িগ্রামের রৌমারীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মরহুম খোদাবক্স সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ১০ম আসরের উদ্বোধন।
রবিবার (৮ জুন) সকাল ১১টায় রৌমারী উপজেলার খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খনজনমারা সরকারি বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইহছান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আক্তার শুভ।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মোকলেছুর রহমান, সাব-রেজিস্টার শাহজাহান আলী পিএএ ,রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম ও নূর আলম খান হিরো, রৌমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা, বন্দবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি কাজিম উদ্দিন।
বক্তারা বলেন, “খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ, সুস্থ ও মাদকমুক্ত রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং তরুণদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়তা করে।”
উদ্বোধনী খেলায় অংশ নেয় রাজিবপুর সদর একাদশ ও বন্দবেড় ইউনিয়ন একাদশ। জমজমাট এ খেলায় ৬ উইকেটের জয় তুলে নেয় বন্দবেড় ইউনিয়ন একাদশ।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে এই টুর্নামেন্ট প্রতিবছর আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
Leave a Reply